বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

জার্মানী টিকা দেয়া শুরু করবে ২৭ ডিসেম্বর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ২৪৪ বার

জার্মানী আগামী ২৭ ডিসেম্বর থেকে করোনাভাইরাসের টিকা দেয়ার কাজ শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে কেয়ার হোমের বয়স্কদের টিকা দেয়া হবে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান বুধবার এক ঘোষণায় এ কথা বলেন।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন তার ২৭ সদস্যের সব রাষ্ট্রে একই দিন টিকা দেয়ার কাজ শুরু করার আশা করছে।

এক বিবৃতিতে জার্মানীর ১৬ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরা বলেছেন, বছর শেষের আগেই ফাইজার-বায়োএনটেকের টিকার সম্ভাব্য অনুমোদন ও বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন স্পান।

এর মানে ইইউ’র বর্তমান সভাপতি হিসেবে জার্মানী ২৭ ডিসেম্বর থেকে সব সদস্য রাষ্ট্রকে টিকা দেয়ার কাজ শুরু করতে পারবে।

ইউরোপীয় কমিশন প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদিত হলে ইউনিয়ন ভুক্ত সব দেশে একই দিনে টিকা দেয়ার কাজ শুরু করা যেতে পারে।

ফাইজার-বায়োএনটেকের টিকা ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে অনুমোদিত হয়েছে। দেশ দুটিতে ইতোমধ্যে টিকা দেয়ার কাজ শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com