রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

আবাসিক হোটেলে নিয়ে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, রিমান্ডে স্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ২৬৯ বার

স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার স্ত্রী ফাতেমা আক্তার সুমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন।

এর আগে মামলাটি তদন্তের স্বার্থে তার সাতদিনের রিমান্ড আবেদন করেন শাহবাহ থানার উপপরিদর্শক অমোল কৃষ্ণ দে। এ ছাড়া আদালতে আজ  আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক ফাতেমার জামিন আবেদন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, ভুক্তভোগী সামিউল স্টিলের প্লেনসিটের দোকানে কাজ করেন। তিনি তার আয়ের টাকা স্ত্রী ফাতেমার কাছে জমা রাখতেন। গত ৯ নভেম্বর সামিউল কেরানীগঞ্জের বাসা থেকে কাজের উদ্দেশে বের হলে স্ত্রী ফাতেমা তাকে ফোনে জানান, তিনি বঙ্গবাজার থেকে কেনাকাটা করে পীর ইয়ামেনি মার্কেটের সামনে যাবেন। সেখানে সামিউলকে তার জমানো টাকা দেবেন। এরপর সামিউল সেই টাকা নেওয়ার জন্য পীর ইয়ামেনি মার্কেটের সামনে যান। রাস্তায় বসে পাঁচ লাখ টাকা দেওয়া ঠিক হবে না জানিয়ে সামিউলকে পীর ইয়ামেনি মার্কেটের আবাসিক হোটেলে নিয়ে যান ফাতেমা। সেখানে চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে সামিউলের পুরুষাঙ্গের মাথা কেটে ফেলেন। সামিউলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুরুষাঙ্গের কাটা অংশ দেখিয়ে ফাতেমা বলেন, ‘বিয়ে করবি, তোর বিয়ের স্বাদ মিটিয়ে দিয়েছি।’

সামিউলকে বিষয়টি গোপন রাখতে হুমকি দিয়ে ফাতেমা অজ্ঞাত দুই-তিন সহযোগীর মাধ্যমে তাকে নিয়ে হাসপাতালে পাঠান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com