বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আজ থেকে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৮৪ বার

সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আজ রোববার থেকে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টার পর সুপ্রিম কোর্টের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে।  এ ছাড়া প্রতিটি ফটকেই থাকছে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী।

এর আগে গতকাল শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান জানান, রোববার থেকে সুপ্রিম কোর্টের মূল গেট সম্পূর্ণ বন্ধ থাকবে। মাজার গেট সার্বক্ষণিক খোলা থাকবে। জাজেস স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন মসজিদ গেট সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে।

এ ছাড়া কাউন্সিল সংলগ্ন আউট গেট দিয়ে শুধু গাড়ি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হবে। তবে সেই গেট দিয়ে কোনো ধরনের গাড়ি প্রবেশ করতে পারবে না। সরণির গেটটি সার্বক্ষণিক বন্ধ থাকবে বলেও জানান তিনি।

প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী শনিবার তিনিসহ রেজিস্ট্রার জেনারেল, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, পুলিশের কর্মকর্তারা সুপ্রিম কোর্টের সব গেট পরিদর্শন করেছেন বলেও জানান সাইফুর রহমান।

গত ২৬ মে বৃহস্পতিবার ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ সুপ্রিম কোর্ট চত্বরে ছড়িয়ে পড়ার ঘটনায় রোববার থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারের এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com