মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

১১ জুন পর্যন্ত জামিন পেলেন শাহবাজ ও হামজা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩০২ বার

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার ছেলে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ ১১ জুন পর্যন্ত জামিন পেয়েছেন। লাহোরের একটি বিশেষ আদালত ১৬ বিলিয়ন রুপি পাচার মামলায় শনিবার তাদের জামিন মঞ্জুর করে। ফেডারেল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি (এফআইএ) এ অর্থ পাচার মামলা দায়ের করেছিল।

অবশ্য, স্পেশাল কোর্টের (সেন্ট্রাল-১) বিচারপতি ইজাজ হাসান আওয়ান অবশ্য শাহবাজ শরিফের অপর ছেলে সোলেমান শাহবাজ এবং অন্য দুজনের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। তারা শনিবার শুনানির সময় আদালতে হাজির ছিলেন না। এরপরপরই শুনানি ১১ জুন পর্যন্ত স্থগিত করা হয়।

শনিবার শুনানির শুরুতে এফআইএ আদালতকে বলেন যে তার সংস্থা প্রধানমন্ত্রী শাহবাজ ও মুখ্যমন্ত্রী হামজাকে গ্রেফতার করতে চায়। এফআইএ আইনজীবী যুক্তি দেন যে এদুজন ‘মামলার অংশ নন।’ তবে হামজার আইনজীবী এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, এফআইএ আইনজীবী আদালতকে বিভ্রান্ত করছেন। কারণ, ‘এদুজন তদন্তের অংশ।’

শুনানিকালে শাহবাজ শরিফ, হামজা শরিফের আইনজীবী আমজাদ পারভেজ বলেন, মামলাটির তদন্ত দেড় বছর ধরে চলছে। কিন্তু এফআইএ তার মক্কেলদের বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেননি।

তার বক্তব্যের পর আদালত শাহবাজ শরিফ ও হামজা শাহবাজের জামিন মঞ্জুর করেন। তবে আদালত পরবর্তী শুনানিকালে সংশ্লিষ্ট সবাইকে তাদের বক্তব্য পেশ করার নির্দেশ দেয়। এছাড়া সোলেমান শাহবাজ, তাহির নকভি ও মালিক মাকসুদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com