মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

আজ থেকে আন্দোলন শুরু হলো : ইশরাক হোসেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ বার

বিএনপি কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আজকে থেকে আন্দোলন শুরু হলো। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঢাকার বুকে কোটি মানুষের সমাবেশ করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামাবো, বিচারের কাঠগড়ায় দাঁড় করাব এবং প্রতিটি অন্যায়ের বিচার করে কারাগারে পাঠাব। শনিবার রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবি করে তিনি বলেন, বাংলাদেশের পুলিশ বাহিনী আর পুলিশের পোশাক পরার অধিকার রাখে না। আপনারা জনগণের টাকা কেনা অস্ত্র, পোশাক রেখে মুজিব কোর্ট পরে রাস্তায় আসেন। দেখেন, আমরা জিয়ার সৈনিকরা আপনাদের উচিত জবাব দিতে পারি কিনা।

ইশরাক বলেন, বিজয়ের মাস ডিসেম্বর। এই বিজয়ের মাসে এই খুনি, অবৈধ, ফ্যাসিস্ট সরকারের রক্ষীবাহিনী আমাদের পার্টি অফিসের সামনে ন্যক্কারজনকভাবে সাধারণ জনতার বুকে গুলি চালিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। আজ সারা দেশের, সারা পৃথিবীর মানুষ দিন গুণছে কিভাবে এই ভয়াবহ, খুনি, বর্বর সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে গতকাল শুক্রবার গণসমাবেশ আয়োজনের পুলিশি অনুমতি পাওয়ার পরই ভেন্যুতে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেল থেকেই দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গোলাপবাগ মাঠে জড়ো হতে থাকেন।

রাত যত গভীর হয়, মাঠে বিএনপি নেতাকর্মীদের আনাগোনাও বাড়ে তাল মিলিয়ে। ওই সময় মাঠের ভেতর ও সড়কে খণ্ড খণ্ড হয়ে মিছিল করতে থাকেন নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীর ভিড়ে মাঠের পাশের সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com