শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

মেসি হাজার বছরের সেরা : ম্যাথিউজ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৪৩ বার

কিছুদিন আগ পর্যন্তও ফুটবলে ‘সেরা’ শব্দের মানেই যেন ছিল মেসি-রোনালদোর লড়াই। সেরা হবার দৌঁড়ে দু’জনেই ছুটেছেন সমানতালে। কেউ কাউকে ছেড়ে কথা বলেননি এক মুহূর্তের জন্যে। ব্যালন ডি’অর যেন দুজনের এই ফুটবলীয় লড়াইকে দিয়েছিল বাড়তি মাত্রা।

তবে সাম্প্রতিক সময়ে এসে ক্রিস্টিয়ানো রোনালদো একটু পিছিয়েই পড়েছেন। এই পিছিয়ে যাবার পেছনের কারণ হিসেবে অহংকারকেই দায়ী করছেন সাবেক জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউজ।

ম্যাথিউজের মতে রোনালদোর এই পতনের কারণ তার অহংকার। জার্মান গণমাধ্যম বিল্ডকে তিনি বলেন, ‘অহংকার করে রোনালদো নিজের ও দলের ক্ষতি করেছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই সে দারুণ খেলোয়াড় ও পুরোপুরি ভয়ংকর একজন ফিনিশার ছিল। কিন্তু এখন সে নিজেই তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আমি মনে করি না সে কোনো একটি দলে জায়গা পেতে পারে। আমার তার জন্য কিছুটা খারাপ লাগে।’

এদিকে মেসি-রোনালদো দ্বৈরথে মেসিকেই চূড়ান্ত বিজয়ী বলে মনে করেন ১৯৯০ এর বিশ্বকাপজয়ী তারকা, ‘অবশ্যই বিশ্বকাপের বড় একটি ব্যর্থতার নাম ছিল রোনালদো, মেসির বিপরীত ছিল সে। মেসি চূড়ান্ত বিজয়ী। সে এটার দাবিদার কারণ তার স্কিল ও যেভাবে সে গত ১৭-১৮ বছর ধরে খেলে আসছে। সে আমাকে ও সব ফুটবল ভক্তকেই দারুণ আনন্দ দিয়েছে। আমার মতে মেসি হাজার বছরের মধ্যে সেরা খেলোয়াড়।’

মেসির হাতে যখন বিশ্বকাপ, তখন রোনালদোর অবস্থা যেন মাঝিহীন নৌকার মতো। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কোথাও যেন থিতু হতে পারছেন না তিনি, জুভেন্টাসে গড়পড়তা থাকলেও ফের ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে নিজেকে যেন হারিয়ে খুঁজছেন। রেড ডেভিলদের একাদশেও জায়গা হারিয়েছেন। আর বিশ্বকাপের আগে ক্লাব নিয়ে অনৈতিক মন্তব্য করায় তাকে ম্যান ইউ তাকে ছেঁটে ফেলে। অতঃপর বিশ্বকাপেই জাতীয় দলের হয়ে একাদশেও জায়গা হারিয়েছেন ররোনালদো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com