শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

৩১৪ রানে অলআউট ভারত, নিরাপদে দিন শেষ বাংলাদেশের

বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ বার

বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩১৪ রানে অলআউট হয়েছে সফরকারী ভারত। প্রথম ইনিংস থেকে ৮৭ রানের লিড পেল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিলো ২২৭ রান। পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিরাপদে দিন শেষ করেছে বাংলাদেশের দুই ওপেনার। জাকির হাসান অপরাজিত আছেন ২ রান নিয়ে এবং নাজমুল হাসান শান্ত সংগ্রহ করেছেন ৫ রান।

শুক্রবার সকালে ভারত শূন্য উইকেটে দিন শুরু করলেও শুরুতেই পর পর তিনটি উইকেট তুলে নিয়ে তাদের ব্যাটিং বিপর্যয়ে ফেলানোর পরিস্থিতি সৃষ্টি করেছিল টাইগাররা। পরে ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ার ১৫৯ রানের বিশাল জুটি গড়ে দলকে পথ দেখান। কিন্তু তাদের বিদায়ের পর টপটপ করে ভারতের উইকেট পড়তে থাকে এবং শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৩১৪ রানে।

এদিন প্রথমদিকে সাকিব উইকেট না পাওয়ার আক্ষেপ মেটান এক স্পেলেই ৪ উইকেট তুলে নিয়ে। সাকিবের সেই ৪ এবং তাইজুল ইসলামের ৪ উইকেটের বদৌলতে ভারতকে ৩১৪ রানে থামতে হয়।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেছেন ঋষভ পান্ত। এছাড়াও ৮৭ রান এসেছে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে। এই দুইজন পঞ্চম উইকেটে ১৫৯ রানের বিশাল জুটিটি গড়েন।

এই জুটির কল্যাণে ভারত ৮৭ রানে এগিয়ে থেকে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠিয়েছে। যেখানে দিনের বাকি ৬ ওভারের খেলা থেকে মাত্র ৭ রান তুলেছে বাংলাদেশ। আশার বিষয় হচ্ছে, কোনো উইকেটই হারায়নি টাইগার।

ঢাকা টেস্টের তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান ৮০ রানে পিছিয়ে থেকে শুরু করবেন। বাংলাদেশ এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রান করেছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com