মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ বার

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। আজ  শনিবার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনেই আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হবে।

এর আগে আজ সকাল সাড়ে ১০টায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে দুপুর সোয়া ১টায় প্রথম অধিবেশন শেষ হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সঞ্চালনা করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ সময় কাউন্সিলরদের বক্তব্যের জন্য মঞ্চ উন্মুক্ত করে দেন আওয়ামী লীগ সভাপতি। একেক বিভাগ থেকে কাউন্সিলররা বক্তব্য দেবেন। এরপরও কোনো কাউন্সিলর বাদ থাকলে বর্ধিত সভার আয়োজন করা হবে। সেখানে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন।
দ্বিতীয় অধিবেশনের মধ্য দিয়ে কাউন্সিলরদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে নির্ধারিত হবে। আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনাই থাকছেন বলে এরইমধ্যে নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সাধারণ সম্পাদক পদেও পরিবর্তনের সম্ভাবনা কম। অন্যান্য পদে আংশিক পরিবর্তন, পদোন্নতি ও বিভাজনের সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় অধিবেশন শেষে সন্ধ্যা ৬টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com