বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান ঈদের ছুটি বাড়ল আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান

আমিরকে নিয়ে রমিজ রাজার বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ বার

অভিমানে অবসর নেয়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রমিজ রাজা। তিনি আমিরের দিকে ইঙ্গিত করে বলেছেন, তার মনোযোগ রাজনীতি ও টুইট করার দিকে।

শুক্রবার জিও নিউজ উর্দু ভার্সনের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি একটি প্রাইভেট টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে রমিজ রাজা এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে নিজের দায়িত্ব পালনের সময়ে কেন আমিরকে খেলালেন না- উপস্থাপকের এমন একটি প্রশ্নের জবাবে রমিজ বলেন, আমিরকে দলে নেয়া- না নেয়ার কর্তৃত্ব নির্বাচক প্যানেলের ছিল, আমার নয়। যদি আমিরকে খেলানোই হত, তাহলে তো শাহিন আফ্রদি, হারিস রউফ ও ওয়াসিম জুনিয়রকে একাদশ থেকে বাদ দিতে হত। অথচ এই তিন পেসার ২০-২১ বছর বয়সের। তাদের মনোযোগ শুধুমাত্র ক্রিকেটের দিকে, রাজনীতি ও টুইট করার দিকে নয়।’

নিজের সময়কার সাফল্যা উল্লেখ করে রমিজ রাজা এ সময় আরো বলেন, ‘আমরা দায়িত্ব পালনকালে এক বছরে বোর্ডে প্রায় পাঁচ বিলিয়ন রুপি জমা হয়েছে। সাদা বলের ক্রিকেটে আমরা অবিশ্বাস্য পারফর্ম করেছি। আমরা এশিয়া কাপের ফাইনাল খেলেছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com