রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস ইরান-ওমান সমঝোতা প্রায় চূড়ান্ত আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ

ছাত্রলীগকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ বার

কেন্দ্রীয় ছাত্রলীগকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনটির র‌্যালি উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আওয়ামীগের কেন্দ্রীয়, ছাত্রলীগের সাবেক নেতারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের কমিটি হয়েছে প্রেসিডেন্ট-সেক্রেটারি। অনেক কর্মী আশা নিয়ে বসে আছে। বাকি কমিটি পূর্ণাঙ্গ করতে যেন বেশি সময় না নেওয়া হয়। আমাদের আর দেরি করার সুযোগ নেই। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে।

তিনি বলেন, রাজনীতিতে কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্ট থাকলে রেজাল্ট একদিন আসবেই। মূল্যায়ন একদিন হবে।

ছাত্রলীগের সাবেক সভাপতি কাদের বলেন, ছাত্রলীগ আমাদের শৈশবের ভালোবাসা। সবুজ কৈশোরের উচ্ছ্বাস, প্রথম যৌবনের প্রেম। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগকে আমি ৭৫ বার অভিনন্দন জানাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com