বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

আবারো তাপমাত্রা কমে হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ বার

আবহাওয়া অধিদফতর বলছে, আগামীকাল সোমবার থেকে দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে। কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। তবে চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা বাড়তে পারে। বিভাগটির কয়েক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও আছে।

আবহাওয়া অধিদফরের পূর্বাভাস বলছে, আগামী দুই থেকে তিন দিন দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা অল্প কমতে পারে। উত্তরাঞ্চল ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দু-তিনটি স্থানে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে তা বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদফরের দেয়া তথ্য বলছে, রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com