রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

দুর্নীতির ব্যয় মেটাতে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে : ফখরুল

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১২৬ বার

বিদ্যুৎ খাতে দুর্নীতির ব্যয় মেটাতে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১ মার্চ) বিকেলে খালেদা জিয়ার গুলশান কার্য়ালয়ে ইউনিয়ন পর্যায়ের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে বুধবার বরিশাল বিভাগের বিএনপি থেকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেন বিএনপির সিনিয়র নেতারা।

মির্জা ফখরুল বলেন, কয়েক মাসের মধ্যে তিন দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে যে ব্যয় বেড়েছে, তার ঘাটতির জোগান দিতে ও জনগণের পকেট কাটতে দাম বাড়ানো হচ্ছে। চাল, ডাল ও তেলের দাম বেড়েই চলেছে। মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। মানুষ যখন খেতে পাচ্ছে না, তখন হাওরে প্রধানমন্ত্রী নানা পদের খাবার নিয়ে উৎসব করছে। সাধারণ মানুষের সাথে রসিকতা ও তামাশা করা হচ্ছে।

তিনি বলেন, সরকার লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে, আর দেশের মানুষ খাদ্যের অভাবে ভুগছে। এই মুহূর্তে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আন্দোলন করে সরকারের বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই। দেশে কারো নিরব থাকার সুযোগ নেই। জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন এগিয়ে নেয়া হবে।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে শ্বাসরুদ্ধকর ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। বিএনপি কয়েক ধাপে আন্দোলনে এই পর্যায়ের পরিণতি থেকে দেশকে রক্ষা করতে চায়। কারণ, আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে রেখে বাংলাদেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।

এ সময় অন্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদীন ,যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com