সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লরি-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৫৩ বার

ময়মনসিংহের ফুলপুরে লরি ও মোটরসাইকেল সংঘর্ষে শান্ত নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শান্ত ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা (ইন্দিরাপাড়) গ্রামের সাইদুল হকের ছেলে ও ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

জানা যায়, ফুলপুর বাসস্ট্যান্ডে ইফতার করে শান্ত মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে ঢাকা-হালুয়াঘাট সড়কে ফায়ার সার্ভিস অফিসের সামনে কাঠভর্তি একটি লরির সাথে শান্তর মোটরসাইকেলটি ধাক্কা খায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল হক জানান, শান্তর লাশ বাড়িতে আনা হয়েছে। থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com