শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

মুনা নর্থ ইষ্ট ফিলাডেলফিয়া সাব চ্যাপ্টারের ইফতার মাহফিল

সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ বার

বিপুল সংখ্যক উপস্থিতিতে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নর্থ ইষ্ট ফিলাডেলফিয়া সাব চ্যাপ্টারের উদ্যোগে গত শুক্রবার ৭ই এপ্রিল স্থানীয় পিপলস হেভেন হল রুমে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । মুনা নর্থইষ্ট সাব চ্যাপ্টার সভাপতি শরীফ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি আকছার মুহাম্মদ জুনেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সভাপতি আব্দুল বাছিত , ইসলামি সংগীত পরিবেশন করেন আদিল আহমদ , স্বাগত বক্তব্য প্রদান করেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও দাওয়ার ডিরেক্টর ফরহাদ চৌধুরী তায়েফ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মাসজিদ আল হেরার ইমাম ও খতিব মাওলানা আজিম উদ্দিন , বিশেষ অতিথি ছিলেন মুনা ইষ্ট জোনের এক্সিকিউটিভ ডিরেক্টর মাওলানা সোহেল আহমদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা পেনসিলভানিয়া সাউথ চ্যাপ্টারের সভাপতি বেলাল মিয়া ও সেক্রেটারি নোমান ছিদ্দিকী । এছাড়াও উপস্থিত ছিলেন মুনা ওয়েষ্ট ফিলাডেলপিয়া সাব চ্যাপ্টারের সভাপতি হাফিজুর রহমান , আবু বকর , মহি উদ্দিন।

নর্থ ইষ্ট সাব চ্যাপ্টারের বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ আব্দুল ওয়াহিদ , সাহেদ হোসাইন , মনজুর আহমদ , ইফতেখার ফাহাদ , ফজলুর রহমান , মাহতাব জায়গীরদার , জামাল আহমদ । স্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ নানু , জালালাবাদ অ্যাসোসিয়েশনের হোসেন আহমদ , রাহমান ফাইন্যান্সিয়াল সার্ভিসের সিইও ও নর্থইস্ট ইসলামিক সেন্টারের সাবেক সেক্রেটারি মুশাহিদ রহমান , বেসাপের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তফা রেজওয়ান, প্রচার সম্পাদক ইমাদ চৌধুরী , অনুরাগ তালুকদার ফারুক , সিলেট সদর এসোসিয়েশন পিএ’র সাধারণ সম্পাদক খালেদ হোসাইন , আজিজ আহমদ ,গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ সম্পাদক হাসান আহমেদ , সহসভাপতি ওলিউর রহমান ,সাংগঠনিক সম্পাদক এহসান খান , নর্থ ইষ্ট ইসলামিক সেন্টারের মাসুম রহমান , মসজিদ ত্বাকওয়ার তারাবির ইমাম হাফেজ ইমরান আহমদ , হাফিজ আশরাফ আলী প্রমুখ সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ । মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনা করে দোয়া মাহফিল , আগত রোজাদারদের ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com