শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

দুরন্ত জয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫৫ বার

জোহানেসবার্গে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে একতরফা জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া৷ এবার পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল প্রোটিয়ারা৷

রোববার দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা৷ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে প্রোটিয়ারা৷ হাফ-সেঞ্চুরি করেন কুইন্টন ডি’কক৷ জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৬ রানের বেশি তুলতে পারেনি৷ ব্যর্থ হয় ডেভিড ওয়ার্নারের ব্যক্তিগত অর্ধশতরান৷ ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা৷

প্রোটিয়াদের হয়ে ক্যাপ্টেন ডি’কক সর্বোচ্চ ৭০ রান করেন৷ ৪৭ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ৪টি ছক্কা মারেন৷ ভ্যান ডার দাসেন করেন ২৬ বলে ৩৭ রান৷ এছাড়া হেনড্রিক্স ১৪, ডু’প্লেসি ১৫ ও মিলার ১১ রানের যোগদান রাখেন৷ কেন রিচার্ডসন ২টি উইকেট দখল করেন৷ ১টি করে উইকেট নিয়েছেন কামিন্স ও জাম্পা৷

অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ রান করে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার৷ ৫৬ বলের সতর্ক ইনিংসে তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন৷ স্মিথ ২৯, ফিঞ্চ ১৪ ও ক্যারি ১৪ রান করে আউট হন৷ ৪১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন লুঙ্গি এনগিদি৷ ১টি করে উইকেট রাবাদা, নর্ৎজে ও প্রিটোরিয়াসের৷ ম্যাচের সেরা হয়েছেন কুইন্টন ডি’কক৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com