রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

দাম না কমলে ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি করা হবে : বাণিজ্যমন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৩৮ বার

দাম না কমলে ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দাম আমলে না নেয়ায় অসন্তোষও প্রকাশ করেন তিনি।

শুক্রবার (১৯ মে) সকালে সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

টিপু মুনশি বলেন, পেঁয়াজের দাম বেড়েছে। কারণ, ইমপোর্ট বন্ধ রাখা হয়েছিল। এখন যদি দাম না কমে, তাহলে ফের ইমপোর্ট করা হবে।

বাণিজ্য মন্ত্রী বলেন, চিনির দর আমরা ফিক্সড করে দিয়েছি। তারপরও বাজারে প্রভাব পড়েনি। মন্ত্রণালয় থেকে যে দাম ফিক্সড করা হয়েছে, তা এ্যচিভ করা যায়নি। ভোক্তা অধিকার কাজ করছে, চেষ্টা করছে। আশা করি প্রভাব পড়বে।

মন্ত্রী বলেন, কাঁচা বাজারের সব কিছু আমরা নিয়ন্ত্রণ করি না। বিভিন্ন মন্ত্রণালয় আছে। পরিস্থিতি যে একদমই খারাপ, তা নয়, একটুখানি ঝামেলা হয়েছে। বিশ্বব্যাপী সব কিছুর দাম বেড়েছে। ডালের দাম বেড়েছে। ডলারের কারণে প্রভাব পড়েছে।

পরে মন্ত্রী নির্বাচনী এলাকা কাউনিয়া-পীরগাছায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com