শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

স্বাস্থ্যকর্মীদের জন্য কোভিড টিকার বাধ্যবাধকতা থাকছে না

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৩৫ বার

নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ সেপ্টেম্বরের পর স্বাস্থ্যকর্মীদের টিকা গ্রহণের বাধ্যবাধকতা তুলে নিচ্ছে। আইনগত চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা।

স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, কোভিড-১৯-এর অবস্থা বদলে যাওয়ায় এবং টিকার সুপারিশে পরিবর্তন আসায় নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যকর্মীদের জন্য কোভিড-১৯ টিকার বাধ্যবাধকতা বাতিল করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

উল্লেখ্য, কোভিড-১৯-এর টিকা গ্রহণ না করায় সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৩০ হাজার স্বাস্থ্যকর্মী চাকরি হারিয়েছেন। আর এই টিকা গ্রহণ করেছেন প্রায় ১০ লাখ স্বাস্থ্যকর্মী। এই হিসাব দিয়েছে স্বাস্থ্যবিভাগ।

গত জানুয়ারি রাজ্যের এক সুপ্রিম কোর্ট বিচারপতি চিকিৎসকদের একটি দলের আবেদনের প্রেক্ষাপটে টিকা বাধ্যতামূলক করার বিধান বাতিল করে দিয়েছিলেন। তবে রাজ্য আপিল করলে তা স্থগিত রাখা হয়। অবশ্য ইতোমধ্যেই স্বাস্থ্য বিভাগ টিকার বিধান বাস্তবায়নে কড়াকড়ি করা বাদ দিয়েছে। তবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত কাগজে-কলমে বিধানটি বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com