শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ভোলায় মৃত ব্যক্তির দোয়ায় অংশগ্রহণ করতে গিয়ে ২ যুবদল নেতা নিহত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১১১ বার

ভোলার দৌলতখান উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো: নুরে আলম (৩৫) ও আবুল কালাম (৪৫) নামের দুই যুবদল নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার নুরমিয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরে আলম উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা ও আবুল কালাম দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আবুল কালাম তাসরিফ-১ লঞ্চের ক্যান্টিনের ম্যানেজার ছিলেন। তারা দু’জনই দক্ষিণ জয়নগর ইউনিয়নের যুবদল নেতা ছিলেন।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, গত ২৫ মে তাসরিফ লঞ্চের স্টাফ মো: সিহাব ঢাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান। শুক্রবার বিকেলে দৌলতখানের নুরমিয়ার নিহত সিহাবের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য বিকেল ৫টার দিকে তারা মোটরসাইকেলযোগে খায়ের হাট থেকে নুরমিয়ার হাটের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি নুরমিয়ার হাট সড়কের সনখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরে নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় লাশ তারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com