রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

পরের বিশ্বকাপে দল ভালো খেলবে : মাশরাফি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৩৪৯ বার

অধিনায়ক হিসেবে মাশরাফি অধ্যায়ের শেষ হয়েছে শুক্রবার। ৩-০ তে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফি কথা বলেছেন। তিনি চলে গেলেন। তবে স্বপ্ন বাস্তবায়নের মত দলের আর সবার কাছে দিয়ে গেলেন।

২০২৩ বিশ্বকাপ ভারতের মাটিতে। মাশরাফি বলেছেন, ‘আমি আশা করি পরের বিশ্বকাপ ভালো করবে। আশা করি এই দলটি সেমিফাইনালে খেলবে।’

অধিনায়কের অনেক কাজ মনে করেন মাশরাফি। এছাড়া খেলোয়াড়দেরও অনেক কাজ রয়েছে। মাশরাফি মনে করেন অধিনায়ককে খালি মাঠের ভেতরে খেলোয়াড়দের দেখলেই হবে না। মাঠের বাইরে খেলোয়াড়দের মানসিক সাপোর্ট দিতে হবে। বাংলাদেশে খেলোয়াড়রা অনেক ডিস্টার্ব হন বলেও মনে করেন মাশরাফি।

অধিনায়ক বলেন, ‘খেলোয়াড়রা নানা কারণে সমস্যায় পড়ে। কেউ পারিবারিক, বা ব্যক্তিগত কারণে সমস্যায় থাকে। এছাড়া ফিটনেসে সমস্যা হতে পারে। আর ক্যাপ্টেন্সি চাওয়ার কিছু নেই। অবশ্যই লিডার হওয়া জরুরি। অধিনায়কের অফ দ্য ফিল্ড অনেক কাজ করতে হবে। মাঠের ভেতরে খেলোয়াড়রা প্রবেশ করলে আর কিছু করার থাকে না।’

কোন কোচের অধীনে মাশরাফির ভাল গেছে? এই প্রশ্নের উত্তরে মাশরাফি বলেছেন,‘ অবশ্যই হাথুরুসিংহেকে এগিয়ে রাখব। আর জেমি সিডন্স মুশফিক, সাকিব ও তামিমদের তৈরি করেছে।’

অধিনায়ক হিসেবে অর্জনের প্রশ্নে বলেছেন,‘আমি ৫০টি জয় পেয়েছি। এজন্য আল্লাহকে ধন্যবাদ জানাই।’ তার কোনো আক্ষেপ নেই। বলেন, ‘জীবনে কি পেলাম কি পেলাম না ভাবি না। যা পেয়েছি এটায় আমি সন্তুষ্ট।’

অধিনায়ক হিসেবে শেষ সংবাদ সম্মেলনে লিটনের প্রসংশা করেন মাশরাফি। বলেন, ‘আমি দুজনের ব্যাটিং উপভোগ করি। এর মধ্যে বিরাট কোহলি একজন আর আরেকজন লিটন।’

আগামীর অধিনায়কের অনেক কাজ আছে বলেছেন মাশরাফি। বলেন, ‘আমার জায়গা এখন যে বসবে তাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে। আরও দায়িত্ব বেড়েছে। জিতলে অনেক সহজ। হারলে অনেক কিছু সামলাতে হয়। এই চাপ জয় করতে জানতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com