বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় বাড়ল তেলের দাম আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

‘ওপর মহল ঠিক থাকলে কোনো অসুবিধা হয় না’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৩২৬ বার

অফিস না করেই পাঁচ মাস ধরে বেতন নেওয়ার অভিযোগ উঠেছে পাবনার সাঁথিয়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজার রহমানের বিরুদ্ধে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির কারণে তাকে পর পর তিনটি কারণ দর্শানোর নেটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা পরিষদের মাসিক সভায়ও তার বিরুদ্ধে রেজুলেশন আনা হয়েছে। কিন্তু কোনো কিছুতেই তোয়াক্কা করছেন না তিনি। উল্টো বলছেন- ‘ওপর মহল ঠিক থাকলে কোনো অসুবিধা হয় না।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ কর্মকর্তা গত বছরের সেপ্টেম্বরে সাঁথিয়ায় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নওগাঁয় ফার্ম ব্যবস্থাপক ছিলেন। সাঁথিয়ায় যোগদানের পর থেকে তিনি মাসে দু-একবার অফিসে আসেন। অথচ সারা মাসের হাজিরা স্বাক্ষর করেন।

এদিকে কর্তব্য কাজে গাফিলতির কারণে গত ২৮ জানুয়ারি সাঁথিয়া উপজেলা পরিষদের মাসিক সভায় তার বিরুদ্ধে রেজুলেশন করে তার কপি মৎস্য বিভাগের মহাপরিচালক, জেলা প্রশাসক পাবনা ও জেলা মৎস্য কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে। মিটিংয়ে স্থানীয় সংসদ সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম (সাঁথিয়ায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বলেন, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির কারণে গত ২, ১১, ও ২৩ ফেব্রুয়ারি পর পর তিনটি কারণ দর্শানোর নেটিশ দেওয়া হয়েছে। তিনি আমাদের জন্য একটা ডিসটার্ব (সমস্যা)।

এ ব্যাপারে জানতে চাইলে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, ‘আমি প্রথম শ্রেণির কর্মকর্তা, তাই হাজিরার প্রয়োজন হয় না।’ পরক্ষণেই বলেন, ‘ওপর মহল ঠিক থাকলে কোনো অসুবিধা হয় না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com