রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

রাজধানীর বংশাল পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবনটি হেলে পড়েছে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১২৪ বার
ছবি : বাসস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের বংশালে দ্বিতল একটি ভবন শুক্রবার (৩০ জুন) হেলে পড়েছে বলে জানা গেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুর্যোগ মোকাবেলায় গঠিত জরুরি পরিচালন কেন্দ্র এ কথা জানিয়েছে।

সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর এবং করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক দুর্ঘটনাস্থল পৌঁছেছেন।

হেলে পড়া ভবনটি পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পুলিশ ফাঁড়িতে অবস্থান করা পুলিশ সদস্যরা ইতোমধ্যে পাশের আরেকটি টিনশেড ভবনে অবস্থান নিয়েছেন বলেও ডিএসসিসির জরুরি পরিচালন কেন্দ্র জানিয়েছে।

দুই ভবনের মাঝখানের যে চলাচলের পথ রয়েছে সেটি বন্ধ করে যে দেয়া হয়েছে এবং সেখানে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com