রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান গ্রেফতার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৫১ বার

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি’র সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান গ্রেফতার হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগেরও সাংগঠনিক সম্পাদক। পুলিশের নির্দেশে নিউইয়র্ক সিটির কুইন্সের স্থানীয় প্রিসিংকটে গেলে তাকে বুধবার (১২ জুলাই) বিকেলে আটক করা হয়।
জানা গেছে, বাংলাদেশ সোসাইটির সভায় হাতাতাতির ঘটনায় সোসাইটির কোষাধ্যক্ষ নওশেদ হোসেনের মামলার প্রেক্ষিতে তাকে পুলিশ আটক করেছে। নওশেদ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ইতিপূর্বে তার বাসায় গিয়ে তাকে পুলিশ প্রিসিংকটে দেখা করার কথা জানালে মহিউদ্দিন দেওয়ার বুধবার বিকেল ৭টার দিকে স্থানীয় প্রিসিংকটে গেলে তাকে গ্রেফতারের কথা জানানো হয়। তার পরিবারের পক্ষ থেকে জামিনের উদ্যোগে নেয়া হয়েছে। এদিকে তার ঘনিষ্টজন জানান, আজ বৃহস্পতিবার সকালে মহিউদ্দিন দেওয়ান অসুস্থবোধ করলে তাকে স্থানীয় একটি হাসাপাতালে নেয়া হয়। ফলে তার জামিন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সুস্থ অনুভব করছেন এবং বিকেলে তাকে কুইন্স কোর্টে নেওয়ার কথা বলে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে।
মহিউদ্দীন দেওয়ান গ্রেফতানের গ্রেফতারের ব্যাপারে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বর্তমানে বাফেলো সিটিতে অবস্থান করছি। তার গ্রেফতারের ব্যাপারে তিনি কিছু জানেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com