শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ঢাকায় এসেছিলেন গৌতম আদানি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৮১ বার
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন ভারতীয় ধনকুবের, আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি গ্রুপের নির্মিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালু হওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে আসেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আজ শনিবার সকাল ১০টার দিকে নিজস্ব উড়োজাহাজে করে ঢাকায় আসেন গৌতম আদানি। বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেলা সোয়া ১টার দিকে ঢাকা ছাড়েন তিনি।

গৌতম আদানির ঢাকা সফরের বিষয়ে নসরুল হামিদ সংবাদমাধ্যমকে বলেন, গোড্ডা বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি উৎপাদন শুরু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে এসেছিলেন গৌতম আদানি।

এদিকে, আজ বেলা ১টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে করা টুইটে গৌতম আদানি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের পুরো সক্ষমতায় উৎপাদন বুঝিয়ে দিতে পেরে সম্মানিত। ভারত ও বাংলাদেশের সাহসী সেই দলকে আমি স্যালুট জানাই যারা করোনা মহামারির মধ্যেও কাজ শুরু করে মাত্র সাড়ে তিন বছরে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে নিয়ে এসেছে।’

উল্লেখ্য, গোড্ডায় ৮০০ মেগাওয়াট করে আদানি গ্রুপের দুটি ইউনিট আছে। এর মধ্যে, গত মার্চ থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু। এরপর গত ৬ এপ্রিল এটি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। আর দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২৫ জুন মধ্যরাত ১২টায়। অর্থাৎ, আদানি গ্রুপ থেকে এখন ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে বাংলাদেশে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com