শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

করোনা আতঙ্কে বাতিল হতে পারে আইপিএল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৩৭০ বার

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এ মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাতিল হয়ে যাবে কি না এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যে জল্পনার কেন্দ্রে ভারতের মহারাষ্ট্র প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের একটি মন্তব্য। সোমবার তিনি বলেছেন,‘একসঙ্গে প্রচুর মানুষ জমায়েত হলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। এ রকম প্রতিযোগিতা পরেও আয়োজন করা যায়। আইপিএল বাতিল হয়ে যাবে কি না এই নিয়ে আলোচনা চলছে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশ্য এখনো পর্যন্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী আগেই বলেছেন,‘আমরা আইপিএল নিয়ে সমস্ত রকম সতকর্তামূলক ব্যবস্থা নেব। জানি না এটা ঠিক কী। আমাদের মেডিক্যাল টিমই এ ব্যাপারে বলতে পারবে। মেডিক্যাল টিম হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে।’

উল্লেখ্য, ২০২০ সালের আইপিএল শুরু হওয়ার কথা আগামী ২৯ মার্চ থেকে। শেষ হবে ২৪ মে। সাতটি ম্যাচ হওয়ার কথা মুম্বাইয়ে। যার মধ্যে উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গত বছরের ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংসের লড়াইও রয়েছে। সোমবার পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com