রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

কখন কী বলা সুন্নাহ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৪৩ বার

১. ভালো কোনো কিছু খাওয়া বা পান করার সময়, কোনো কিছু লেখা বা পড়ার সময়, কোনো কাজ শুরু করার সময় ‘বিসমিল্লøাহ’ বলে শুরু করা। (বুখারি-৫৩৭৬)
২. ভালো কিছু খাওয়া বা পান করা শেষে, কোনো শুভ সংবাদ শোনা হলে, কেউ কেমন আছো জিজ্ঞেস করলে তার জবাবে ‘আলহামদুলিল্লাহ’ বলা। (ইবনে মাজাহ-৩৮০৫)

৩. কারো হাঁচি এলে ‘আলহামদুলিল্লাহ’ বলা। (আত তিরমিজি-২৭৪১)
৪. কোনো হাঁচিদাতা ‘আলহামদুলিল্লাহ’ বলতে শুনলে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা। (বুখারি-৬২২৪)
৫. আল্লাহ তায়ালার শ্রেষ্ঠত্ব, মহত্ত্ব বা বড়ত্বের কোনো কৃতিত্ব দেখলে কিংবা শুনলে ‘আল্লাহু আকবর’ বলা। স্বাভাবিকের মধ্যে কোনো ব্যতিক্রম দেখলে কিংবা আশ্চর্য ধরনের কোনো কথা শুনলে ‘সুবহানাল্লাহ’ বলা। (বুখারি-৬২১৮)

৬. ভালো যেকোনো কিছু বেশি বা ব্যতিক্রম দেখলে ‘মা-শাআল্লাহ’ বলা। (মুসলিম-৩৫০৮)
৭. ভবিষ্যতে কোনো কিছু করবে বললে ‘ইনশাআল্লাহ’ বলা। (সূরা আল কাহাফ : ২৩-২৪)
৮. কোনো বাজে কথা শুনলে কিংবা আল্লাহর আজাব ও গজবের কথা শুনলে বা মনে পড়লে ‘না’উজু বিল্লাহ’ বলা। (বুখারি-৬৩৬২)

৯. কোনো বিপদের কথা শুনলে কিংবা কোনো খারাপ বা অশুভ সংবাদ শুনলে, কোনো কিছু হারিয়ে গেলে, কোনো কিছু চুরি হয়ে গেলে, কোনো কষ্ট পেলে ‘ইন্নালিল্লাহ’ বলা। (মুসলিম-২১২৬)
১০. কথা প্রসঙ্গে কোনো গুনাহর কথা বলে ফেললে, ‘আস্তাগফিরুল্লাহ’ বলা। (সূরা মুহাম্মাদ-১৯)
১১. উপরে ওঠার সময় ‘আল্লাহু আকবার’ বলা এবং নিচে নামার সময় ‘সুবহানাল্লাহ’ বলা। (বুখারি-২৯৯৩)

১২. নিশ্চিতভাবে না জেনে কোনো বিষয়ে কিছু বললে, কথা শেষে ‘ওয়াল্লাহু আলাম’ বলা। (বুখারি-৫৫৭০)
১৩. কেউ কিছু দিলে কিংবা কারো মাধ্যমে কোনো কাজ হলে তার বদলে ‘জাজাকাল্লাহু খাইরান’ বলা। (বুখারি-৩৩৬)
১৪. কোনো কিছু জবাই করার সময় ‘বিসমিল্লাহি ওয়া আল্লাহু আকবার’ বলা। (মুসলিম-৫০৮৮)
১৫. কোনো বিজয় লাভ করলে কিংবা বিজয় লাভের আশায় স্লোগান দিলে ‘আল্লাহু আকবার’ বলা। (বুখারি-৬১০)

লেখক :

  • সাজ্জাদ হোসাইন

শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com