শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

নাটোরে জেলা বিএনপির সদস্যসচিবের ওপর হামলা, জনসমাবেশ স্থগিত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১০৭ বার
সংগৃহীত ছবি

নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজকে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে শহরের চকবৈদ্যনাথ গুরপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পূর্বনির্ধারিত জনসমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম।

শহিদুল ইসলাম বাচ্চু অভিযোগ করেন, দেশব্যাপী বিএনপির কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা বিএনপির কর্মসূচিও সকালে আহ্বান করা হয়। শহরতলী পন্ডিতগ্রামের বাড়ি থেকে কর্মসূচিতে আসার পথে চকবদ্যনাথ গুরপট্টি এলাকায় বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজের ওপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় তাকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।শহিদুল ইসলাম বাচ্চু আরও বলেন, ‘জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগের লোকজন লাঠিসোটা ও অস্ত্র নিয়ে অবস্থান করছে, তাই আমাদের কর্মসূচি বাতিল করা হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ‘ভোরে বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। ওই সময় পুলিশ মোতায়েন হয়নি, সকাল আটটার পরে পুলিশ মোতায়েন করা হয়েছে। তারপরে আর কোনো ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com