শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

প্রেম নয়, ফ্রি খেতেই ডেটিংয়ে যান নারীরা!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৭৮ বার

ডেটে যাওয়ার পরিকল্পনা করলে প্রথমেই মাথায় আসে একটা ভালো রেস্তোরাঁর কথা। যেকোনো ভালো রেস্তোরাঁর সাজানো পরিবেশে খাবারের তৃপ্তির পাশাপাশি মনের কথাগুলোও বলা যায়। রেস্তোরাঁর সুন্দর সাজানো পরিবেশ আর পছন্দের খাবারে মন ভালো হয়ে গেলে অনায়াসেই তখন মনের কথাগুলোও বলে দেওয়া যায়। অধিকাংশ পুরুষ অন্তত এমনটাই মনে করেন। আর পুরুষের এই ধারণারই সুযোগ নিয়ে ফ্রি-তে ভালো-মন্দ খাবেন বলেই নাকি ডেটিংয়ে চলে যান প্রায় এক তৃতীয়াংশ নারী!

অবিশ্বাস্য বা অদ্ভুত মনে হলেও এমনই বিচিত্র তথ্য মিলেছিল বেশ কিছুদিন আগের একটি সমীক্ষায়।

সোসাইটি ফর পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি নামের একটি পত্রিকায় প্রকাশিত ওই সমীক্ষায় সাড়ে তিন শতাধিক নারীদের মতামতের ভিত্তিতে ওই রিপোর্ট সে সময় প্রকাশ করা হয়েছিল।

এই সমীক্ষাটি চলিয়েছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাজুসা প্যাসিফিক ইউনিভার্সিটির একদল গবেষক। এই সমীক্ষায় ১৮ বছর থেকে ৪৮ বছর বয়সী মোট ৩৫৭ জন নারীর মতামত নেওয়া হয়েছিল। তাদের মতামতের ভিত্তিতেই দেখা গিয়েছে তাদের মধ্যে অন্তত ৩৩ শতাংশ নারী শুধুমাত্র ফ্রিতে ভালো-ভালো খাবার খেতেই ডেটিংয়ে চলে যান বা ডেটে যেতে রাজি হয়ে যান! এই ধরনের ডেটিংকে ‘ফুডি কল’ বলে উল্লেখ করেছেন মার্কিন গবেষকরা।

গবেষকরা আরও বলছেন, ‘ফুডি কলস’ এর প্রবণতা যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রেই হতে পারে। আবার এটি শুধু নারীদের বেলায় হবে এমনটি নয়, পুরুষের বেলাতেও হতে পারে। যেহেতু এই গবেষণায় শুধু নারীদের প্রশ্ন করা হয়েছে, পুরুষের ক্ষেত্রেও এর ফলাফল একই হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com