শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে বাড়তি ২৪ লাখ টাকা নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে দুর্গতদের সহায়তায় সেনাবাহিনী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৫৫ বার

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট দুর্যোগের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুর্গতদের সহায়তার কাজ করতে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।

মঙ্গলবার (৮ আগস্ট) সেনাবাহিনীর মিডিয়া সেল থেকে এ বিষয়টি জানানো হয়।

মিডিয়া সেল থেকে বলা হয়েছে, উখিয়া-টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে ১০ পদাতিক ডিভিশনের উদ্ধারকারী দল তাদের কার্যক্রম শুরু করেছে। এছাড়া কক্সবাজার জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি নিয়মিত সংবাদ সংগ্রহ ও বিভিন্ন তথ্যের জন্য রামু সেনানিবাসে দুর্যোগে সহায়তার জন্য কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।

জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অনেক জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এসব এলাকাসহ উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী যোগ দিয়েছে।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কুতুবদিয়ায় সাত শ’ পরিবার, পেকুয়াতে ১০ হাজার পরিবার, মহেশখালীতে পাঁচ শ’ পরিবার, চকরিয়ায় ৫০ হাজার পরিবার, কক্সবাজার সদরে এক হাজার পরিবার ও ঈদগাঁও উপজেলায় ১৫০ পরিবার পানিবন্দি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com