রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

কারিগরি ত্রুটি কাটিয়ে মেট্রোরেল ফের চালু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৪৬ বার
ছবি : সংগৃহীত

কারিগরি ত্রুটি কাটিয়ে সোয়া ২ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রোরেল। বেলা ১১টা ৪৫ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মেট্রোরেলের লাইনে বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশনগুলোর মধ্যে শেওড়াপাড়া সাবস্টেশন বৈদ্যুতিক লাইন ফেইল করায় সকাল সাড়ে ৯টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক জানান, সার্কিট ডাউন হয়েছিল। অটোমেটিকভাবেই আবার ঠিক হয়ে গিয়েছিল। তবে কোথায়, কেন এই সমস্যা হলো তা ফিজিক্যালি দেখতেই দুই ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।

তিনি আরো জানান, যাত্রী নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটি কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে রিপোর্ট দিবে। আর যেনো এমন না হয় সেই ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। অনেকে টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তবে টিকিট বিক্রি করা হচ্ছিল না। পরে মেট্রোরেল চালু হওয়ার পর সবকিছু স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com