শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক, তদন্ত কমিটি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১০৯ বার

ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ সাড়ে ১১ ঘণ্টা পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাস্থলের লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

ত্রিশালের ফাতেমা নগর রেলওয়ে স্টেশনের মাস্টার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল সাড়ে ৮টায় লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনার পর রাত পৌনে ১২টার দিকে ৭টি বগি নিয়ে ট্রেনের একটি অংশ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এ ছাড়া লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারের পর ট্রেনের বাকি ৬ বগিও আজ ভোর ৫টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে জানান ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন।

এদিকে দুর্ঘটনার ফলে রাত ২টা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ময়মনসিংহ জংশনে এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে আটকা পড়ে।’

ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী বলেন, ‘লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি প্রায় ৪০০ মিটার পথ যায়। এতে রেললাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় মেরামত করতে সময় লেগেছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com