শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

গ্যাসের আগুন দগ্ধ ৫: মা-বাবার পর মারা গেল আফসানাও

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১২৫ বার

রাজধানীর কদমতলীর জুরাইনে গ্যাসের আগুনে দগ্ধ মা-বাবার মৃত্যুর পর তাদের সন্তান আফসানাও (৫) মারা গেছে। আজ বুধবার ৭টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু আফসানার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে ১৩ আগস্ট দিবাগত রাত ২টার দিকে জুরাইন মাদবর বাজার সলিমুল্লাহ রোডের মান্নান মাস্টারের চতুর্থ তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকালে মারা যান শিশুটির মা মুক্তা খাতুন। একই দিন বিকেলে মারা যান তার বাবা আতাহার আলী।

এ ঘটনায় মুক্তা খাতুনের বাবা আলতাফ সিকদার ও মা মর্জিনা বেগম দুজনই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়।

দগ্ধ আলতাফ সিকদারের শ্যালক মো. মাহাবুব বলেন, জুরাইন মাদবর বাজার সলিমুল্লাহ রোডের মান্নান মাস্টারের চতুর্থ তলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন তার বোনের পরিবার। ওই বাসায় ঘটনাটি ঘটার সপ্তাহ খানেক আগে মুক্তা বেগম তার সন্তান আফসানাকে নিয়ে বাবা আলতাফ সিকদারের বাসায় বেড়তে যান। দুদিন আগে মুক্তার স্বামীও ওই বাসায় বেড়াতে যান।

পরে রাতে চুলা ধরাতে গিয়ে বিস্ফোরণে রুমটিতে আগুন লেগে যায়। সে সময়ে মুক্তা, তার বাবা, মা, স্বামী, সন্তানসহ পাঁচজন দগ্ধ হন। এর মধ্যে তার মা-বাবা দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি তিনই একে একে মারা গেলেন, যোগ করেন মো. মাহাবুব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com