বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

খালি পেটে তুলসী পাতা খেলে কী হয়

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৬৮ বার

তুলসী পাতার গুণের শেষ নেই। ভেষজ গুণের জন্য প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসাতেও এই উদ্ভিদটিকে এত বেশি অগ্রাধিকার দেওয়া হয়। অনেকেই হয়তো তুলসী পাতা বহুবার চিবিয়েছেন, কিন্তু প্রতিদিন খালি পেটে এক গ্লাস তুলসীর পানি পান করলে স্বাস্থ্যের জন্য কী কী উপকার হতে পারে তা জানেন না।

তুলসী পানি পানের উপকারিতা

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: তুলসী পাতায় থাকা ইমিউনোমডুলেটরি বৈশিষ্ট্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষ করে পরিবর্তনশীল ঋতুতে ভাইরাল সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে যায়।

ডিটক্সিফিকেশন: যদি আমাদের শরীরে টক্সিন সীমার বাইরে বেড়ে যায়, তাহলে তা অনেক রোগের কারণ হতে পারে। যদি সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তুলসী পানি পান করেন, তাহলে শরীর ডিটক্সিফাইড হবে।

ক্যানসার প্রতিরোধ: তুলসীতে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা ফ্রি র‌্যাডিক্যালের প্রভাব কমায়, ফলে ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমায়।

ঠাণ্ডা এবং ফ্লু প্রতিরোধ
: যারা প্রতিদিন খালি পেটে তুলসীর ভেজানো পানি পান করেন, তাদের সর্দি-কাশির ঝুঁকি কমে যায়।

দুশ্চিন্তা কম হবে: তুলসীকে মানসিক স্বাস্থ্যের জন্যও খুব উপকারী বলে মনে করা হয়। এর পানি পান করলে মন শান্ত থাকে এবং টেনশন ও দুশ্চিন্তা দূর হয়।

ভালো হজম:  কিছু না খেয়ে তুলসীর পানি পান করলে হজমশক্তি ভালো হয়, যার ফলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি উপশম হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com