শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সীতাকুণ্ডে ট্রেনের সাথে পুলিশভ্যানের ধাক্কায় নিহত ৩

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১২৪ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সাথে পুলিশভ্যানের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো দু’জন। হতাহতরা সবাই সীতাকুণ্ড থানার।

রোববার দুপুর ১২টায় উপজেলার সেলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সোনার বাংলা ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল।

নিহত পুলিশ সদস্যরা হলেন মোহাম্মদ হোসাইন (কং/২০৯১), মিজানুর রহমান (কং/৯৮১) ও এসকান্দার আলী মোল্লা (কং/১০০৯)।

আহত হয়েছেন এসআই সুজন শর্মা ও ড্রাইভার সমর চন্দ্র সূত্রধর।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক।

তিনি বলেন, পুলিশ সদস্যদের বহনকারী ভ্যানের সাথে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছে। এছাড়া দু’জন আহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com