বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

কোমর ব্যথায় নাজেহাল, দ্রুত স্বস্তি মিলবে যেসব খাবারে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৫৫ বার

সবকিছু একদম ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করেই কোমরে তীব্র ব্যথা। এতই ব্যথা যে সোজা হয়ে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে পড়েছেন অনেকেই। শোয়া কিংবা বসার ভঙ্গির কারণে অনেক সময় এই ব্যথা হয়। আবার দীর্ঘ সময় নিচু হয়ে কাজ করার অভ্যাসের কারণেও এমনটা হতে পারে।

তবে কারণ যাই হোক, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমে কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নেই, কোন খাবারগুলো বেশি করে খেলে দ্রুত স্বস্তি পাবেন-

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড

দীর্ঘদিন ধরে কোমরে ব্যথায় ভুগলে খাদ্যতালিকায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশি করে রাখুন। এই অ্যাসিড কোমরের পেশির নমনীয়তা বজায় রাখে। কাঠবাদাম, আখরোট, চিয়া বীজ, তিসির বীজ ইত্যাদি খাবারে এই উপাদানটি রয়েছে। এ ছাড়া অলিভ অয়েল, সর্ষের তেলেও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে। তাই এই খাবারগুলো বেশি করে খেলে সহজেই ব্যথা কমবে।

প্রোটিন সমৃদ্ধ খাবার

শরীরে প্রোটিনের ঘাটতি থেকেও কোমরের ব্যথা হতে পারে। তাই ব্যথা শুরু হলে প্রোটিনে সমৃদ্ধ খাবার বেশি করে খান। এতে ব্যথা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। ডাল, দুধ, ডিম ভরপুর প্রোটিনের উৎস। তাই কোমরে ব্যথা হলে এই খাবারগুলো খেলে স্বস্তি মিলবে।

সবুজ শাকসবজি 

কোমরে ব্যথার হাত থেকে মুক্তি পেতে ভরসা রাখতে খাদ্যতালিকায় রাখুন সবুজ শাকসবজি। ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপি, পালং শাকে রয়েছে নানা স্বাস্থ্যকর উপাদান। এসব সবজিতে রয়েছে ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ। সবুজ শাকসবজি প্রদাহজনিত সমস্যা দূর করে। কেবল কোমর ব্যথা নয়, হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতেও বেশি করে ভিটামিন সি খান।

ফল

কেবল শাকসবজি খেলেই হবে না, সঙ্গে বেশি করে ফলও খেতে হবে। নিয়ম করে ফল খাওয়ার অভ্যাসে কমবে এমন রোগের ঝুঁকি। ভেতর থেকে সুস্থ থাকবে শরীর। কমবে ব্যথা-বেদনাও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com