বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

বস্তা খুলতেই ফুটফুটে নবজাতক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ বার

নদীর ধারে কচুর ফুল তুলতে গিয়েছিলেন কৃষক হানিফ মিয়া। হঠাৎ কিছুর নড়াচড়া দেখতে পান। ধীরে ধীরে কাছে যেতেই দেখেন, একটি সাদা প্লাস্টিকের বস্তা! সেটাই নড়ে উঠছে বার বার। পরে স্থানীয়দের নিয়ে বস্তাটি তুলে আনেন। এবং খুলতেই দেখতে পান ভেতরে এক ‘ফুলের মতো’ নবজাতকের হাসিমুখ!

ঘটনাটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার। গতকাল শুক্রবার বিকেলে কলাবাগান বাজারের পাশে কাঁকড়ি নদীর ধার থেকে শিশুকন্যাটিকে উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে এই নবজাতকের জন্ম হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খোঁজ-খবর নিয়েছি। শিশুটিকে স্থানীয় সবুজ নামে এক ব্যক্তির কাছে রাখা হয়েছে।

আজ শনিবার ওই নবজাতকের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা অধিদফতর যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানা গেছে।

রামপুরনচন্দ্রপুর গ্রামের বাসিন্দা নূর হোসাইন রাজিব জানান, শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে স্থানীয় এক কৃষক হানিফ মিয়া কাঁকড়ি নদীর ধারে কচুর ফুল সংগ্রহ করতে যান। এ সময় তিনি দেখেন একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর কী যেন নড়াচড়া করছে। পরে স্থানীয়দের নিয়ে গিয়ে বস্তায় ভিতরে নবজাত শিশুটিকে দেখতে পান।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, তিন থেকে চার দিন আগে নবজাতকটির জন্ম হয়। আমরা তার পরিচয় খুঁজে বের করব। তার জন্য যা করা দরকার সবই করব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com