রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ম্যানহাটানে ৩৫ মিলিয়ন ডলারের নকল গুচি, লুই ভুইটন ব্যাগ জব্দ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ বার

নিউইয়র্ক পুলিশ লোয়ার ম্যানহাটানের ফুটপাথে বিক্রির সময় নকল গুচি ও লুই ভুইটনের ব্যাগ এবং অন্যান্য সামগ্রী জব্দ করেছে। এসব পণ্যের দাম প্রায় ৩৫ মিলিয়ন ডলার হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ এই বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ১৮ ব্যক্তিকে আটকও করেছে।

জব্দ করা পণ্যের মধ্যে হ্যান্ডব্যাগ ছাড়াও রয়েছে ওয়ালেট, সানগ্লাস, ক্যাপ।

এগুলো ক্যানেল স্ট্রিট এবং ব্রডওয়েতে বুধবার সন্ধ্যায় বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছিল। নিউইয়র্ক পুলিশ বিভাগের পরিদর্শক উইলিয়াম গ্লান সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বলেন, কমিউনিটি এবং ব্যবসা মালিকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, আটক পণ্যের পরিসর বিপুল। আমরা এগুলো রাস্তা থেকে সরিয়ে নিচ্ছি।

ভিডিওতে অনেকে মন্তব্য করেন যে এসব অবৈধ পণ্য বছরের পর বছর ধরে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, এখন থেকে নকল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পণ্য নকল করার অভিযোগ আনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com