রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নিখোঁজ হওয়ার একদিন পর মিলল মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ বার

নিখোঁজ হওয়া একদিন পর মার্কিন যুদ্ধবিমানের খোঁজ মিলেছে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সাউথ ক্যারোলিনায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

রবিবার বিকেলে সাউথ ক্যারোলিনায় মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে যায় এফ-৩৫ মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমানটি। ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় পাইলট ‘ইজেক্ট’ করে নিজে বের হয়ে আসেন। এরপর থেকেই বিমানটির খোঁজ করছিল মার্কিন সেনাবাহিনী।

এজন্য সাধারণ মানুষের সাহায্য চেয়েছিল সেনাবাহিনী। ফাইটার জেট বিমানটির সঙ্গে ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়, তবে কর্মকর্তারা জানান সেটি একটি বা দুর্ঘটনায় পড়েছিল।

সোমবার সেনাবাহিনী জানায়, তারা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। আগেই বেরিয়ে যাওয়ার কারণে পাইলট নিরাপদে আছেন।

এর আগে ২০১৮ সালে  সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে একটি দুর্ঘটনার পর মার্কিন সেনাবাহিনী তাদের পুরো এফ-৩৫ ফ্লিটকেই ‘গ্রাউন্ড’ করে দিয়েছিল – মানে পুরো বহরটাকেই বসিয়ে দেওয়া হয়েছিল।

এফ-৩৫ যুদ্ধবিমানগুলোকে বিশ্বের সবচেয়ে আধুনিক ও উন্নত মানের ফাইটার জেটগুলোর অন্যতম বলে বিবেচনা করা হয়। লকহিড মার্টিনের নির্মিত এই ফাইটার জেটগুলোর প্রত্যেকটির দাম পড়ে প্রায় ৮ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৮০০ কোটি টাকারও বেশি। সারা বিশ্বে এই শ্রেণীর যুদ্ধবিমানের মধ্যে এফ-৩৫ আকারে যেমন সবচেয়ে বড়, তেমনি এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ওয়েপেন্স প্রোগ্রাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com