বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

চবিতে সংঘর্ষ : ৫ বহিরাগত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ বার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রলীগের বিবাদমান বিভিন্ন উপ গ্রুপের মধ্যে দাফায় দফায় সংঘর্ষের ঘটনায় দু’টি আবাসিক হলে অভিযান চালিয়েছে প্রশাসন।

এই সময় ৫ জন বহিরাগতকে আটক এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সংঘর্ষের পর দু’টি হলে তল্লাশি চালায় পুলিশ। রাত ১০টা থেকে শুরু হয়ে এই অভিযান চলে ১১টা পর্যন্ত।

অভিযানে শাহজালাল হল থেকে রামদা, রড, পাইপসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে কর্তৃপক্ষ। এছাড়া শাহ আমানত হল থেকে ৫ জন বহিরাগতকে আটক করা হয়।

তবে আটকদের পরিচয় জানাতে রাজি হননি কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, বৃহস্পতিবারের ঘটনার জেরে গতকাল শুক্রবারও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়েছে।

তিনি আরো বলেন, কিছু দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫ জন বহিরাগতকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে।

এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দু’টি পক্ষ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com