শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় প্রবাসী আয়ের বিকল্প নেই : অর্থমন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ বার

অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় প্রবাসী আয়ের বিকল্প নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, বৈধ পথে রেমিট্যান্স আসলে বর্তমান অর্থনৈতিক সঙ্কটে অনেকটা সমাধান হতো।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্টবিষয়ক সামিটে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, প্রবাসী আয় বৈধ পথে দেশে আনতে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। তারপরও কাঙ্ক্ষিত মাত্রায় রেমিট্যান্স আসছে না। এ ক্ষেত্রে বিকল্প উপায় খুঁজে বের করার উদ্যোগ নেয়া হয়েছে। রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়াতে সরকার কাঠামোগত সংস্কারের পথ খুঁজছে।

তিনি বলেন, প্রবাসী আয় বাড়াতে কাঠামোগত সংস্কারের পথ খুঁজছে সরকার। অন্য অনেক দেশের তুলনায় দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভালো। করোনার আগে মূল্যস্ফীতি, রিজার্ভ, রেমিট্যান্স এবং মাথাপিছু আয় অনেক ভালো ছিল।

আলোচনায় বলা হয়, সরকারি তহবিল ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগাতে হবে। অনলাইনে সরকারি অনেক সেবা ভোগ করছে সাধারণ মানুষ। আরো বিস্তৃত করতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

সেমিনারে বক্তারা বলেন, সরকারের আয়-ব্যয় ব্যবস্থাপনার উন্নতিকরণে আরো অনেকটা পথ হাঁটতে হবে সরকারকে। কেননা, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর দক্ষ জনশক্তি আর সাইবার ঝুঁকির মতো বিষয়গুলো আগামী দিনের বড় চ্যালেঞ্জ।

এ সময় বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রধান আবদৌলায়ে সেক জানান, সামষ্টিক অর্থনীতির টেকসই নিশ্চিতে বাংলাদেশকে আয়-ব্যয় ব্যবস্থাপনায় ৬ খাতে সংস্কার চালিয়ে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com