রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নিউইয়র্কে করোনা ভাইরাসে ১ দিনে ৫ বাংলাদেশির মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩২৬ বার

নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ মার্চ মঙ্গলবার তিনজন নারী ও দুইজন পুরুষ মারা গেছেন। এলমাস্ট হসপিটালে ৬০ বছরের আব্দুল বাতেন, ৭০ বছরের নূরজাহান বেগম এবং ৪২ বছরের এক নারী । প্লেইনভিউ হসপিটাল নর্থওয়েলে ৫৯ বছরের এটিএম সালাম। হসপিটাল কর্তৃপক্ষের নিউম্যান রিসোর্স এই তথ্য নিশ্চিত করেছে।এছাড়া অপর একটি সুত্রে জানা যায় নিউইয়র্ক ওজন পার্কের জসিম উদ্দিন আহমেদের স্ত্রী,করোনা ভাইরাসে আক্রান্তে মৃত্যু হয়েছে ॥নিউইয়র্কে এ ৫ জন সহ মোট ৯ জন বাংলাদেশি মারা গেছেন করোনা ভাইরাসে।

আব্দুল বাতেনের বাড়ি নোয়াখালী জেলার সুনাইমুড়ি, তিনি ব্রুকলিনে বসবাস করতেন। নাম প্রকাশে অনিচ্ছুক মৃত ৪২ বছরের নারীর বাড়ি মৌলভীবাজার জেলায়, তিনি এস্টোরিয়ায় বসবাস করতেন। রংপুরের এটিএম সালাম ছিলেন ওয়েস্টর বে লং ল্যান্ড এলাকায়। ঢাকার মোহাম্মাপুরের নূরজাহান বাস করতেন এলমাস্ট এলাকায়। মৃতের স্বজনরা আগে এক দিনে লাশ হাতে পেতেন। এখন হাসপাতাল গুলোর ব্যাস্তরার জন্য ২ দিন সময় লাগছে।

বোর্ড অব ইলেকসনের সদস্য মাজেদা আক্তার বলেন, মেয়র অফিস থেকে আমাদের জানানো হয়েছে আক্রান্তদের বেশিরভাগই ট্যাক্সিচালক এবং ডেলিভারি কাজে নিয়োজিত মানুষ। তাদের মাধ্যমে পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন।
মাজেদা আক্তার আরো বলেন, আমরা যারা বাংলাদেশি কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করি তাদেরকে মেয়র অফিসে থেকে জানানো হয়েছে বাংলাদেশি মানুষের মৃর্ত্যু সংবাদ গুলো। আরো বলা হয়েছে আমরা বাংলাদেশিদের যেন এই ভাইরাস সম্পর্কে আরো সতর্ক করি। বাইরে অযথা ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করা হয়েছে প্রত্যকেকে।

২৩ মার্চ মারা গেছেন ৩৮ বছরের আমিনা ইন্দ্রালিব তৃশা এবং ৬৯ বছরের মোহাম্মদ ইসমত। আগের সাপ্তাহে মারা গেছেন মোতাহের হোসেন ও মোহাম্মদ আলী নামের দুইজন বাংলাদেশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com