শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জ্বর থাকায় বের করে দিলেন স্বজনরা, আশ্রয় দিলেন ইউএনও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ২৯৩ বার

শরীরে জ্বর থাকায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মানসিক ভারসাম্যহীন নারীকে ঘর থেকে বের করে দিলেন স্বজনরা। তবে ওই নারীর পাশে দাঁড়িয়ে সেবা-শুশ্রুষার ব্যবস্থা করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে রোববার রাতে এ ঘটনা ঘটে।

স্বামী পরিত্যক্তা রেনিস বেগম মালা (৪২) একজন মানসিক ভারসাম্যহীন নারী। তিনি উপজেলার সদর ইউনিয়নের উনিশ নম্বর গ্রামের মৃত নুর হোসেন হাওলাদারের কন্যা।

স্বজনরা জানান, রেনিস বেগম ঢাকার মুগদা থানার উত্তর মুগদাপাড়ায় থাকতেন। স্বামীর সঙ্গে দূরত্বের পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত। এক সপ্তাহ পূর্বে রেনিসা ঢাকা থেকে রাঙ্গাবালী এসে উনিশ নম্বর গ্রামের সৎভাই জসিম হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন। গত কয়েক দিন ধরে রেনিস জ্বরে ভুগছিলেন।

ইউএনও মাশফাকুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনে রেনিসা বেগমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার পাশাপাশি খাবারের ব্যবস্থা করি।’

প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com