বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

শীতে ত্বকের শুষ্কতা দূর করতে চার তেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৬২ বার

প্রকৃতিতে হালকা শীত অনুভূত হচ্ছে। এ কারণে এখন থেকেই ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন। তা না হলে আবহাওয়ার কারণে ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে পড়ে। দেখা দিতে পারে বিভিন্ন সমস্যাও।  শীতকালে ত্বক ভাল রাখতে কয়েকটি তেল বেশ উপকারী। যেমন-

নারকেল তেল : শীতকালে ত্বকে নারকেল তেল লাগাতে পারেন। নারকেল তেলে থাকা অ্যান্টি ব্যকটেরিয়াল ও অ্যান্টি ফাংগাল ত্বকের বিভিন্ন রোগ নিরাময় করতে পারে । শুধু তাই নয়, স্কিন টোন ফিরিয়ে আনতেও সহায়তা করে নারকেল তেল । তাই শীতকালে উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে নারকেল তেল ব্যবহার করা যেতেই পারে।

অলিভ অয়েল : শীতকালে ত্বকের খেয়াল রাখতে বিশেষ সাহায্য করে অলিভ অয়েল। অলিভ অয়েলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি এজিং উপাদান ত্বকের খেয়াল রাখতে অত্যন্ত কার্যকর। শীতকালে মোলায়েম ত্বক পেতে অলিভ অয়েল ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়।

বাদাম তেল : বাদাম তেলে আছে ভিটামিন বি, ভিটামিন সি ও ভিটামিন ই যা ত্বক ভালো রাখতে সহায়তা করে । বাদাম তেল শুধু শুষ্ক ত্বক থেকেই মুক্তি পাওয়া যায় না, পাশাপাশি ত্বকে পুষ্টি জোগাতেও সহায়তা করে।

সূর্যমুখীর তেল : সুর্যমুখীর তেলে আছে বিটা ক্যারোটিন ও অ্যান্টি অক্সিডেন্ট। নিয়মিত সূর্যমুখীর তেল ব্যবহার করলে ত্বকের বিভিন্ন ব্যকটেরিয়া সংক্রমণ থেকে দূরে থাকা যায়। শুধু তাই নয়, ত্বকের ব্রণ দূর করতে সহায়তা করে সূর্যমুখীর তেল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com