বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

পুষ্টিগুণে ভরপুর বাঁধাকপি, কমায় কোলেস্টরল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বার

শীতকালীন সবজি বাঁধাকপিতে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান। নিয়মিত খেলে মুক্তি পাবেন অনেক রোগ থেকেই।

টাটকা, সবুজ পাতার বাঁধাকপিতে প্রচুর পুষ্টি রয়েছে। এতে চর্বি এবং ক্যালরির পরিমাণ খুবই কম। ১০০ গ্রাম বাঁধাকপিতে মাত্র ২৫ ক্যালরি রয়েছে।

১. বাঁধাকপিতে রয়েছে এন্টিঅক্সিডেন্ট যেমন বিটা-ক্যারোটিন, লুটিইন, জিয়াজ্যানথিন, ফ্ল্যাভোনয়েড কেইম্ফেরোল, কুয়ারসেটিন এবং অ্যাপিজেনিন। এই উপাদানগুলো ব্রেস্ট, কোলন এবং প্রোস্টেট ক্যানসার প্রতিরোধ করে। এছাড়া রক্তে ক্ষতিকর কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে।

২. টাটকা বাঁধাকপি প্রাকৃতিক এন্টিঅক্সিডেন্টের ভালো উৎস। এতে রয়েছে ভিটামিন সি। নিয়মিত ভিটামিন সি খেলে ইনফেকশন থেকে শরীরকে সুরক্ষা করে, ফ্রি রেডিকেল থেকে মুক্ত রাখে।

৩. বাঁধাকপিতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন- কে, ম্যাগনেসিয়াম, ফলিক এসিড বা ভিটামিন বি-৯, ভিটামিন বি৬, ক্যালসিয়াম, পটাশিয়াম ও থায়ামিন। এগুলো শরীরের জন্য প্রয়োজনীয়।

৪. বাঁধাকপিতে সালফোরাফেন নামক একটি রাসায়নিক যৌগ রয়েছে যা ক্যানসার প্রতিরোধ করার ক্ষমতা দান

৫. বাঁধাকপিতে থাকা ফ্ল্যাভোনয়েড হৃদরোগের ঝুঁকি কমায়। রোগপ্রতিরোধে কার‌্যকরী।

৬. বাঁধাকপিতে থাকা আঁশ হজমে সহায়ক। রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com