শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রাণ গেল চাচা-ভাতিজার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১২০ বার

রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যার দিকে পাংশা চাঁদপুর এলাকায় নয়ন মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া (আমতলা) গ্রামের আজাদ ফকিরের ছেলে মো: আসাদুল্লাহ আল গালিব (২০) ও তার চাচাতো ভাই রাজাই ফকিরের ছেলে মো: রিমন ফকির (২২)।

বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো: নিজাম উদ্দিন সরদার জানান, সন্ধ্যার আগে গালিব ও রিমন মোটরসাইকেল নিয়ে তাদের নিজ বাড়ি থেকে স্থানীয় নয়ন মোড়ের দিকে যাচ্ছিলেন। গালিব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং রিমন পেছনে বসে ছিলেন। পথে পাংশা চাঁদপুর এলাকায় আকবার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী ফুলকপি বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

তিনি আরো বলেন, রিমন তিন মাস আগে সৌদি আরব থেকে বাড়িতে এসে বিয়ে করেন। আগামী মাসে তার সৌদি আরব ফিরে যাওয়ার ফ্লাইট ছিল। আর গালিব ইতালি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) একেএম হাসানুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com