শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

‘করোনার উপসর্গ’ নিয়ে তরুণীর মৃত্যু, একই লক্ষণে অসুস্থ ভাবিও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৩৫৮ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে করোনাভাইরাসের উপসর্গ- জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক তরুণী (২৮) মারা গেছেন। গত বুধবার তার মৃত্যু হয়। একই দিন তরুণীর ভাবি আক্রান্ত হন জ্বর ও কাশিতে। করোনাভাইরাস কি না, এমন সন্দেহে ওই নারীর নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানায় তারা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জ্বর ও কাশিতে ভোগা ওই নারীর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ। তিনি জানান, যিনি মারা গেছেন, তার যে উপসর্গ ছিল, তার ভাবীর শরীরেও একই লক্ষণ দেখা দিয়েছে। যে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

গত কয়েকদিন ধরে ওই তরুণী জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

এদিকে একই দিন জ্বর ও কাশিতে আক্রান্ত হন ওই তরুণীর ভাবি। এতে আতঙ্কিত হয়ে পড়ে তার পরিবার। করোনাভাইরাস হয়েছে, এমন সন্দেহে তারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অনুরোধ করলে, অ্যাম্বুলেন্স পাঠিয়ে তিনি ওই নারীর নমুনা সংগ্রহ করিয়ে নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নারীর নমুনা পরীক্ষার জন্য সীতাকুণ্ডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে। আজ শুক্রবার প্রতিবেদন পাওয়া যাবে। করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফলাফল পজিটিভ এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com