রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এ কেমন বাবা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩৩৫ বার

পাঁচ হাজার টাকার জন্য ২৪ দিনের নবজাতককে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কালা গাজী চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সন্তান বিক্রির বিষয়টি আজ শনিবার স্বীকার করেছেন নুর মোহাম্মদ নামের ওই বাবা। তিনি পেশায় রাজমিস্তি। নঈম (৫) ও সমিহা (৩) নামে আরও দুই সন্তান রয়েছে তার।

নুর মোহাম্মদ জানান, গত ১১ মার্চ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওই নবজাতকের জন্ম হয়। জন্মের পর থেকে সন্তান মায়ের বুকের দুধ পাচ্ছে না। তাকে গুঁড়া দুধ কিনে খাওয়ানোর সামর্থ্য তার নেই। তাই দুবাইপ্রবাসী মুছা নামের এক ব্যক্তির কাছে তৃতীয় ছেলেকে দত্তক দিয়েছেন তিনি। মুছা তাকে পাঁচ হাজার টাকা দিয়েছেন।

ওই নবজাতকের চাচা নুরুল আলম জানান, ২৩ দিনের সন্তানকে বিক্রি না করতে পাড়া–প্রতিবেশী ও স্বজনেরা নিষেধ করেছিল। এমনকি তার স্ত্রী সুমি আক্তার বাচ্চাটিকে লালন–পালন করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু তার ভাই কারও কথা শোনেননি।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন জানান, নবজাতকতে বাবা বিক্রি করে দিয়েছেন বলে তিনি শুনেছেনে। মা-বাবাকে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমানের মাধ্যমে উপজেলায় আনা হচ্ছে। বাচ্চাটিকেও উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com