বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

মাস্কে ৭ দিন পর্যন্ত থাকতে পারে করোনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৫৮৬ বার

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ছোঁয়াচে হওয়ায় এই ভাইরাস থেকে বাঁচতে মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ইউনিভার্সিটি অব হংকংয়ের (এইচকেইউ) একদল গবেষক জানিয়েছেন, মাস্ক, কাপড়, কাগজ, টাকাÑ যে কোনো কিছুর ওপরই করোনা ভাইরাস কয়েকদিন পর্যন্ত টিকে থাকতে পারে। খবর : সাউথ চায়না মর্নিং পোস্ট।

গত বৃহস্পতিবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দ্য ল্যানসেট মেডিক্যাল জার্নালে। এতে নেতৃত্ব দিয়েছেন এইচকেইউয়ের পাবলিক হেলথ ল্যাবরেটরি সায়েন্সেস ডিভিশনের প্রধান লিও পুন লিট-মান এবং ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ ভাইরোলজিস্ট মালিক পেরিস। তারা স্বাভাবিক তাপমাত্রায় বিভিন্ন বস্তুর ওপর করোনা ভাইরাস কতক্ষণ টিকে থাকেÑ তা নিয়ে পরীক্ষা করেন।

গবেষণায় দেখা যায়, প্রিন্টিং ও টিস্যু পেপারের ওপর করোনা ভাইরাস তিন ঘণ্টারও কম সময় টিকে থাকে। কাঠ এবং কাপড়ে, বিশেষ করে সুতি ল্যাবরেটরি জ্যাকেট থেকে দুদিনের মধ্যেই ভাইরাসটি উধাও হয়ে যায়। কাচ ও টাকার ওপর চারদিন পর্যন্ত করোনা ভাইরাস থাকতে দেখা গেছে। স্টেইনলেস স্টিল ও প্লাস্টিকের ওপর এটি টিকে থাকে চার থেকে সাত দিন।

তবে সার্জিক্যাল মাস্কের ওপর এক সপ্তাহ পর্যন্ত করোনার উপস্থিতি লক্ষ করা গেছে। এ কারণে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা এবং এর বাইরের অংশ স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। তা না হলে হাত দূষিত হতে পারে এবং সেই হাত মুখে দিলে ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। আশার কথা হলো, সবকিছুতেই করোনা ভাইরাস মারতে ব্লিচিং পাউডারের মতো সাধারণ জীবাণুনাশকও কার্যকর বলে প্রমাণ পেয়েছেন গবেষকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com