বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

বাংলাদেশ ল‘সোসাইটি ইউ এস এ ইনক এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৮৯ বার

বাংলাদেশ ল‘সোসাইটি ইউ এস এ ইনক এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২০ জানুয়ারি ২০২৪ইং সন্ধ্যা ৬ ঘটিকায় গুলশান ট্যারেজ ৫৯১৫ ৩৭ এভিনিউ কুইনস এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান এর প্রথম পর্বে সংগঠন এর সভাপতি এডভোকেট মো: নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল এর উপস্থাপনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এড: মোঃ আশিক আহমদ খান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন এড: জয়জিত আচার্য্য,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমা এস সাঈদ জজ নিউইয়র্ক সিভিল কোর্ট.কুইনস কাউন্টি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটর্নী অশোক কে.কর্মকার ও এটর্নী মইন চৌধুরী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এড: কাজী শামসুদ্দোহা, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক এড: মাহবুবুর রহমান বকুল। এড: মুজিবুর প্রধান নির্বাচন কমিশনার নব নির্বাচিত কমিটির সকল সদস্যদের শপথ পাঠ করানোর পর সভার ২য় পর্বের অনুষ্ঠান শুরু হলে ২য় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড: মোঃ মতিউর রহমান ও অনুষ্ঠান পরিচালনার করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক এড: মো আব্দুর রশিদ। নব নির্বাচিত কমিটির সভাপতি এড: মো: মতিউর রহমান,সহ সভাপতি পদে এড: সায়েইদ মইন উদ্দিন জুয়েল, সহ সভাপতি পদে এড: রুবিনা মান্নান, সাধারণ সম্পাদক এড: মো: আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক-১ এড: সোনিয়া সুলতানা, যুগ্ম সম্পাদক-২ এড: সাব্বির আহমেদ মাসার, সাংগঠনিক সম্পাদক এড: আতিকুর রহমান সাবু, অর্থ সম্পাদক পদে এড: মাহবুব আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড: জয়জিত আচার্য্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এড: রেজোওয়ানা রাজ্জাক, সমাজ কল্যাণ সম্পাদক এড: তাহমিনা আক্তার সুইটি, অফিস সম্পাদক কুবরাতুন নেছা, কার্যকরী সদস্য এড: আব্দুস শহিদ আজাদ,এড: মো: নুরুল ইসলাম (মইনুল),এড: মোঃ মুহি উদ্দিন,এড: ফৌজিয়া আফরিন,ও রেশমা ইয়াসমিন। অনুষ্ঠানে বর্নিত অতিথিবৃন্দ ছাড়া ও বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি কয়েকজন নেত্রীস্থানীয় ব্যক্তি গন বক্তব্য রাখেন। তাহাদের বক্তব্যে বলেন যে, বাংলাদেশ ল সোসাইটির বিগত ২০ বৎসর যাবৎ বাংলাদেশের ও আমেরিকার কমিউনিটির মাঝে বিশেষ করে আইনগত সেবাসহ বাংলাদেশ থেকে আগত এডভোকেট ও ল, ডিগ্রিদারী ছাত্র সহ বাংলা কমিউনিটিতে বিশেষ অবদান রাখছে। বক্তারা আরো বলেন নব নির্বাচিত কমিটি সেই ধারাবাহিকতায় অব্যাহত রাখবে ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। অনুষ্ঠানে সর্বশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন বাংলা কমিউনিটির বিশিষ্ট সংঙ্গীত শিল্পী রোকসানা মির্জা ও আলী মোহাম্মদ পরিশেষে সভাপতি এড: মোঃ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক এড: আব্দুর রশিদ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রানবন্ত ও সফল করায় সবাই কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আগামীতে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com