রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

জাতীত দলে ফেরার প্রসঙ্গে যা বললেন তামিম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৬৬ বার

টি-টোয়েন্টি থেকে বলে কয়েই অবসর নিয়েছেন, টেস্টটাও খেলা হয় না আগের মতো। প্রিয় ফরম্যাট ওয়ানডে থেকেও অভিমান করে সরে আছেন দূরে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে তামিম ইকবালের সম্পর্কে ফাঁটল ধরেছে বেশ।

এই সম্পর্কে খানিকটা প্রলেপ হয়ে দাঁড়িয়েছে বিপিএল। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরটা নিজের মতো করে কাটিয়েছেন এই ওপেনার। নিজ দল বরিশালকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন শিরোপা। হয়েছেন আসরের সেরা, সর্বোচ্চ রান সংগ্রাহকও।

ফলে আবারো আলোচনায় উঠে এসেছে তামিমের জাতীয় দলে ফেরার বিষয়টি। অবশ্য আলোচনা হওয়ার কথা ছিল বিপিএল চলাকালীন সময়েই। তামিম নিজে ও বিসিবি- উভয়েই জানিয়েছিল বিপিএলেই নির্ধারণ হবে তামিমের ভাগ্য। যদিও বিপিএল ফুরালেও এই নিয়ে কোনো কথা বলেনি কেউ।

তবে দারুণ একটা বিপিএল কাটানোর পর তামিম নিজেই মুখ খুললেন। জানালেন জাতীয় দলে ফিরবেন, তবে বেশ কয়েকটি শর্ত আছে তার। সেগুলো ব্যাটে-বলে হলেই ফের তার গায়ে দেখা যাবে লাল-সবুজের জার্সি।

এই প্রসঙ্গে তামিম বলেন, ‘এখন মন্তব্য করা ঠিক হবে না। আমি আগেও বলেছি, আমাকে জাতীয় দলে ফেরাতে হলে সবকিছু ঠিক করতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নেই। কারণ, আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়তো দুই বছর খেলব। ওই কথাগুলো ওনাদের সঙ্গে বলতে হবে।’

বিপিএল চলাকালীন সময়ে তামিমের সাথে বসার কথা থাকলেও তা আর হয়নি। যার জন্য অবশ্য বিসিবিকেই দায়ী করছেন তামিম। তিনি বলেন, ‘আমার সাথে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য অ্যাভেইলেবল ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কথা হয়নি। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি, আসার পর আবার আমরা বসব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com