বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

গরমে ত্বক ভালো রাখবে যেসব স্ক্রাব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৪১ বার

শীত বিদায় নিয়ে গরম পড়ছে পুরোদমে। বাড়বে তাপের তীব্রতা। এসময় বারবার হাতমুখ ধুতে গিয়ে বা গোসলে ত্বক আর্দ্রতা হারায়। তাই প্রয়োজন ত্বকের বিশেষ যত্ন। ত্বকের যত্নে স্ক্রাব ভীষণ প্রয়োজনীয়। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ত্বক যেমন ভালো থাকবে, মনও থাকবে সতেজ।

ঘরেই সহজ কিছু উপকরণে তৈরি করে নিতে পারেন কিছু স্ক্রাব। যেমন:

5

বেসন-হলুদ স্ক্রাব
একটি পাত্রে ১ টেবিল চামচ বেসন, আধ চা চামচ হলুদ, ১ চা চামচ চন্দনের গুঁড়ো নিয়ে দুধ বা টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। ঘরোয়া এই স্ক্রাব সপ্তাহে ৩ দিন ব্যবহার করলেই ত্বকের জেল্লা ফিরে আসবে।

ওট্স-মধু স্ক্রাব
আধ কাপ ওট্স গুঁড়ো করে নিন। এর সঙ্গে মিশিয়ে নিন মধু। গোসলের আগে এই মিশ্রণ পুরো গায়ে মেখে রেখে দিন। আধ ঘণ্টা পর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

6

তিল-লবণ স্ক্রাব
শুকনো তাওয়ায় ভাজা তিল ভালো করে গুঁড়ো করে নিন। এরপর একই পরিমাণ তিলের গুঁড়ো ও লবণ মিশিয়ে নিন। সঙ্গে প্রিয় এসেনশিয়াল অয়েলও মেশাতে পারেন। গোসলের আগে এই মিশ্রণ শরীরে ভালো করে মেখে নিন। ১০ থেকে ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com